তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান শপথ গ্রহণ ৩ জুন
তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান আগামী ৩ জুন শপথ গ্রহণ করবেন। দেশটির নতুন সরকার এরপরের দিন শপথ নিতে পারে। খবর, তাস।
প্রেসিডেন্ট শনিবার শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। মন্ত্রিসভার সদস্যরা রোববার শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমার সেলিক বলেন, শপথ গ্রহণের পরপরই এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিতে পারেন। বর্তমান মন্ত্রিসভা থেকে মাত্র তিনজন তাদের পদে বহাল থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।
তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল মঙ্গলবার (১৪ মে) অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। কিন্তু কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে। ভোট গণনায় এরদোগান ৫২.১৪ শতাংশ ভোট পেয়েছেন। সেখানে বিরোধী দলীয় প্রার্থী কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট।
ছবিঃ সংগ্রহ

