দিল্লিতে ৩.১ মাত্রার ভূমিকম্প
৩.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল দিল্লি। এটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার দূরে। রোববার বিকেলে এই কম্পন অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে উত্তর ভারতের বিভিন্ন এলাকা।
ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। গত ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি। ১২ দিন পর আবারও সেখানে ভূমিকম্প হলো।
ছবিঃ সংগ্রহ

