দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ থাকবে
১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ থাকবে এবং আগামী ৩ দিন সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊঠা-নামা করতে পারে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৬ টা ৩২ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

