দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় আগামি দু’দিন (সোম ও মঙ্গলবার) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। বর্ষা মৌসুম প্রায় শেষের দিক এখন তাই বৃষ্টিপাতের প্রবণতা স্বাভাবিকভাবে কম থাকবে। আগামি তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৮ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৩ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

