দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে ও তাপমাত্রা বাড়তে পারে ।
গত ২৪ ঘন্টায় নিকলিতে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নেত্রকোনায় ৫০, বদলগাছী ৪০, সাতক্ষীরা ৩৭, সৈয়দপুর ও সিলেটে ৩৬, তাড়াশ ও গোপালগঞ্জে ৩১,দিনাজপুরে ৩০, ডিমলা ও রাজারহাটে ২৭, রংপুরে ২৬, মাদারীপুরে ২৪, ময়মনসিংহ ও কুমিল্লায় ২৩, শ্রীমঙ্গলে ১৯ ও ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিট।
ছবিঃ সংগ্রহ

