স্বর্ণ স্বর্ণ

দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বেড়েছে। ফলে বৃহস্পতিবার (৮ জুন) থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ১৮ মার্চ থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। ১৯ মার্চ থেকে সোনার এ দাম কার্যকর হয়।

বুধবার (৭ জুন) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়েছে,  সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর