আবহাওয়া

খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  চার বিভাগ ছাড়াও রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় কমতে পারে।

এছাড়া সারাদেশে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।

রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩১ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর