সতর্ক সংকেত আবহাওয়া

দেশের সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  

দেশের চট্টগ্রাম , কক্সবাজার , মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।  

দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে , বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর , বাংলাদেশের উপকূলীয় এলাকা সমূহ ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।

লঘু চাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে ।  

ছবিঃ সংগ্রহ   

আরও খবর