দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ আদায় করতে পারবেন
দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ আদায় করতে পারবেন
সৌদি আরবের হজ্জ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ আদায় করতে পারবেন। খবর, আরব নিউজ।
খবরে বলা হয়, পবিত্র দুই মসজিদ সম্পর্কিত কার্যালয়ের প্রধান শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-সোদাইসের নেতৃত্বে দৈনিক ৭০ হাজার মানুষ যেন ওমরাহ আদায় করতে পারেন সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশটির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনা বিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমরাহ করতে ইচ্ছুকরা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এর আগে সৌদি আরবের হজ্জ ও ওমরাহ সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরাহ আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে।
ছবিঃ সংগ্রহ

