নিউজিল্যান্ডে ৬০ মিলিয়ন বছরের পুরনো পেঙ্গুইন ফসিল আবিষ্কার
নিউজিল্যান্ডে ৬০ মিলিয়ন বছরের পুরনো পেঙ্গুইন ফসিল আবিষ্কার
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে বৃহৎ আকারের পেঙ্গুইন ফসিল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা । ফসিলগুলোর আকার পূর্ণ বয়স্ক মানুষের সমান ।
এই পেঙ্গুইনের নাম ‘ ক্রসভাল্লিয়া ওয়াইপারেন্সিস ‘ । এরা নিউজিল্যান্ডের উপকূলে শিকার করে বেড়াতো । এদের বাস ছিল ৬৬ থেকে ৫৬ মিলিয়ন বছর আগে ‘ পলিওসিন যুগে ‘ ।
গবেষকরা জানান , বৃহৎ আকারের এই পেঙ্গুইনের উচ্চতা ছিল ১.৬ মিটার ( ৬৩ ইঞ্চি ) এবং ওজন ৮০ কিলোগ্রাম । এগুলো বর্তমান ইম্পিরর পেঙ্গুইনের চেয়ে ৪ গুণ ভারি ও ৪০ সেন্টিমিটার লম্বা ।
গত বছর এক সৌখিন ফসিল অনুসন্ধানী এধরনের পেঙ্গুইনের পায়ের হাড়ের ফসিল আবিষ্কার করেন । পরে সেটি পরীক্ষা – নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর চলতি সপ্তাহে জীবাশ্ম বিজ্ঞান বিষয়ক জার্নাল এ্যালসিরিনগা গবেষণা পেপার প্রকাশ করে ।
ক্যান্টারবুরি মিউজিয়ামের গবেষক বানিসা ডি পিয়েট্রি বলেন , এই এলাকায় পাওয়া পেঙ্গুইন গুলো পলিওসিন যুগের দ্বিতীয় বৃহত্তম পেঙ্গুইন ।
ছবিঃ সংগ্রহ

