নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে
ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন। তবে, স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ আগের মত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এই নির্দেশের আওতায় আসবে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভুত এ সংকট মোকাবেলায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে।
ছবিঃ সংগ্রহ

