নিম্ন আদালতের কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
নিম্ন আদালতের কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ‘কঠোর বিধিনিষেধ’ পালনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরমধ্যে দেশের নিম্ন আদালতের কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সীমিত আকারে খোলা থাকবে হাইকোর্টের ৩টি বেঞ্চ। এছাড়াও ভার্চুয়ালি বসবে আপিল ও চেম্বার আদালত। বুধবার (৩০ জুন) বিকেলে এ নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, এবারের কঠোর বিধিনিষেধের সামগ্রিক চিত্র আগের তুলোনায় অনেক কড়াকড়ি হবে। পরিস্থিতি সামাল দিতে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সরকারের দেয়া প্রজ্ঞাপনেও কঠোর থেকে কঠোর হওয়ার ইঙ্গিত মিলেছে।
কেবল তা’ই নয়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় এবার মাঠে নামছে সেনাবাহিনী।
বুধবার (৩০ জুন) দুপুরে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ২১ শর্ত উল্লেখ করে প্রজ্ঞাপন জারির পর, একইদিন বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আলাদা বার্তা পাঠানো হয়।
ওই বার্তায় উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় ১-৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।
আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী’র বার্তাপত্রে স্বাক্ষর করেন।
ছবিঃ সংগ্রহ

