পবিত্র জুমাতুল বিদা আজ
পবিত্র জুমাতুল বিদা আজ
পবিত্র জুমাতুল বিদা আজ। রমজান মাসের শেষ শুক্রবার। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। দয়াময় আল্লাহ্র দরবারে হাজিরা দিয়ে বিগলিত চিত্তে মাগফিরাত কামনা করেন।
ইসলামের সূচনাকালে মদিনায় যখন রমজানে রোজার বিধান চালু হয়, তখন থেকেই প্রতিবছর রমজানের শেষ জুমাকে বিশেষ গুরুত্বসহকারে আদায় করে আসছে মুসলিম উম্মাহ।
হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা:) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে শৃ’ঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলীম)। তাই সারা বছরের মাঝে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।
বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়।
তবে এবার করেনা মহামারীর কারণে স্বল্প পরিসরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জুমার জামাতে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ছবিঃ সংগ্রহ

