পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ
পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ
পবিত্র রমজান মাস আসন্ন। মুসলিম জাতির জন্য অত্যন্ত পবিত্র এ মাস। ১৪৪১ হিজরি অর্থাৎ ইংরেজি ২০২০ সালের রমজান মাসের সময়সূচী প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল (সম্ভাব্য) থেকে শুরু হবে রমজান মাস। চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত হবে প্রথম রোজা।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে গোটা মুসলিম বিশ্ব। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সাওম বা রোজা ৩য় স্তম্ভ। মহিমান্বিত এ মাসে নাজিল হয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন।
ছবিঃ সংগ্রহ

