কাবা

পবিত্র হজ্জ পালন শেষে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। তিন এয়ারলাইন্সের ২৩৪টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

শনিবার (২২ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজ্জ যাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, হজ্জ শেষে তিন এয়ারলাইন্সের মোট ২৩৪ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি।

২৩৪ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৯টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৪০টি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর