জন্মদিন

 প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চীন

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর ৭৪তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চীন ।

শনিবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিময়িং পক্ষে প্রধানমন্ত্রীর জন্য ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

জাতিসংঘের ৭৩তম অধিবেশনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর পক্ষে ফুল গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ আলম।

চীনের রাষ্ট্রদূতের পক্ষে দূতাবাসের কর্মকর্তা ইউ প্যাংএর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে আসেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর