প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ও মার্চে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে – প্রধানমন্ত্রী

চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ভার্চুয়ালি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস করবে শিক্ষার্থীরা। সে ব্যাপারে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছু লোক থাকে, যা কিছু করতে যাবেন খুঁত ধরবেই। বিশেষজ্ঞদের সিদ্ধান্তে এভাবে ফল প্রকাশ করা হয়েছে। করোনাকালে ক্লাস শুরু করলে যদি কেউ সংক্রামিত হয় তাহলে তার দায়ভার কে নেবে।

এর আগে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর