বন্যা পরিস্থিতির অবনতি
নদ-নদীগুলোর পানি বাড়ায় সুনামগঞ্জ-নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যাকবলিতরা। যমুনার ভাঙনে বগুড়ার সারিয়াকান্দিতে হুমকিতে ফসলি জমি, বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান।
তীব্র নদীভাঙনে সারিয়াকান্দির চরাঞ্চলে বিলীনের পথে ফসলি জমি, বসতঘর আর শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, সারিবদ্ধভাবে গ্রাম ছিল চার থেকে পাঁচটি। বর্তমানে এখানে গ্রাম আছে একটি। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলাসহ ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়িঢলে বেড়েছে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, কংস, ধনু, উব্দাখালি, সোমেশ্বরীসহ সুনামগঞ্জ ও নেত্রকোণার সব নদ-নদীর পানিও। নতুন করে প্লাাবিত নিম্নাঞ্চল। ঘর-বাড়িতে পানি ঢোকায় আশ্রয়কেন্দ্রে ভুক্তভোগীরা।
কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপদসীমার উপরে। তলিয়েছে বাড়িঘর, রাস্তাঘাট আর বীজতলা। পানিবন্দি কয়েক গ্রামের মানুষ। ত্রাণ সহায়তা দিয়ে বন্যাকবলিতদের পাশে আছে প্রশাসন।
ছবিঃ সংগ্রহ

