বাংলাদেশ হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করেছে – ডাব্লিউএইচও
বাংলাদেশ হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করেছে – ডাব্লিউএইচও
বাংলাদেশকে দক্ষিণ – পূর্বাঞ্চলীয় এশিয়ায় হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জনকারী প্রথম চারটি দেশের অন্যতম হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডাব্লিউএইচও ) । পাঁচ বছরের শিশুদের মধ্যে এই ঘাতক ব্যাধির আক্রান্তের হার এক শতাংশের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ ।
ডাব্লিউএইচও’র ঘোষণায় বলা হয় , দক্ষিণ – পূর্ব এশিয়ায় বাংলাদেশ , ভুটান , নেপাল ও থাইল্যান্ড এই চারটি দেশ প্রথম পাঁচ বছরের শিশুদের মধ্যে এই রোগের হার এক শতাংশের নিচে আনতে সক্ষম হয়েছে ।
ডাব্লিউএইচও – এর দক্ষিণ – পূর্ব এশিয়ার বিশেষজ্ঞ দলটি বাংলাদেশ , ভুটান , নেপাল ও থাইল্যান্ড এই চারটি দেশের হেপাটাইটিস বি নিয়ন্ত্রনের টিকা দান যাচাই ও পর্যালোচনার উপাত্তে দেখা গেছে , বিগত বেশ কয়েক বছর যাবত এ সব দেশ শতকরা ৯০ শতাংশ শিশুকে হেপাটাইটিস বি টিকা দানের আওতায় আনতে পেরেছে ।
এই চারটি দেশের ওপর পরিচালিত জরিপে আরো দেখা গেছে , এসব দেশে হেপাটাইটিস বি ভাইরাসে শিশু আক্রান্তের হার এক শতাংশের কম ।
শৈশবে হেপাটাইটিস বি সংক্রমণ প্রতিরোধে বেশি বয়সের সংক্রমণ এবং লিভার ক্যান্সার ও সিরোসিস প্রবণতা কমিয়ে আনে ।
ডাব্লিউএইচও দক্ষিণ – পূর্ব এশিয়ায় আঞ্চলিক টিকা দান পরিকল্পনায় বিভিন্ন দেশে টিকা দানের মাধ্যমে ২০২০ সাল নাগাদ হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে ।
ডাব্লিউএইচও দক্ষিণ – পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন , ‘ প্রতিটি শিশুকে , প্রত্যেক অঞ্চলে , প্রতিটি সময় জীবন রক্ষাকারী হেপাটাইটিস বি টিকা দানের অবিচল লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ায় এ প্রাপ্তি অর্জিত হয়েছে । এ সাফল্য দেশের জনস্বাস্থ্য রক্ষার প্রতিশ্রুতির চিত্র তুলে ধরেছে এবং স্বাস্থ্যকর্মী ও শিশু স্বাস্থ্য রক্ষাকারী গ্রুপগুলোর নিরলস প্রচেষ্টার চিত্রও তুলে ধরে ।
ডাব্লিউএইচও দক্ষিণ – পূর্ব এশিয়ার জরিপে দেখা গেছে , প্রতিরোধ হওয়া সত্ত্বেও দক্ষিণ – পূর্ব এশিয়ায় প্রতি বছর ৪ লক্ষ ১০ হাজার লোক হেপাটাইটিস ভাইরাসে মৃত্যুবরণ করে । বিশেষত উৎপাদনক্ষম বয়সে এ মৃত্যু বেশি হয়ে থাকে । প্রায় ৯০ মিলিয়ন লোক দীর্ঘস্থায়ী যকৃত রোগের শিকার হয় এতে করে যকৃত ক্যান্সার আও সিরোসিস এর হার বেড়ে যায় ।
উল্লেখ্য , ২৮ জুলাই “ বিশ্ব হেপাটাইটিস দিবস “ । হেপাটাইটিস বি ও সি ভাইরাস জনিত লিভার ক্যান্সার ও সিরোসিসে প্রতি বছর মারা যায় অন্তত ২০ হাজার মানুষ । দেশে প্রায় ৫ থেকে ৬ কোটি মানুষ হেপাটাইটিস বি এবং ১ কোটি মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে সংক্রমিত ।
ছবিঃ সংগ্রহ

