নবীর জন্মস্থান

নবীদের জন্মস্থান

স্রষ্টা কর্তৃক মনোনীত মানুষের দিক নির্দেশনা প্রদানের জন্য প্রেরিত ব্যক্তিত্বকে ইসলামি পরিভাষায় বলা হয় নবী ও রাসুল । স্রষ্টা মানব জাতির কল্যাণে ও সৎপথে পরিচালনার জন্য প্রত্যেক জাতি ও গোত্রের নিকট পয়গম্বর প্রেরণ করেছেন । একমাত্র মুহাম্মদ(সাঃ) ই সমগ্র মানব জাতির নিকট আল্লাহ্‌র বার্তা পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছিলেন । পবিত্র কুরআন শরীফে মাত্র পচিশ জন নবীর কথা উল্লেখ আছে । তবে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এসেছিলেন । আবার ইসলামিক দার্শনিকরা মনে করেন , এর সঠিক সংখ্যা শুধুমাত্র আল্লাহই জানেন। কুরআনে বলা হয়েছে , বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে, বিভিন্ন গোত্রের জন্য আল্লাহ্‌ এক বা একাধিক নবী প্রেরণ করেছেন । হযরত আদম (আঃ) প্রথম নবী এবং হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ নবী ও রাসুল ।

১. হযরত আদম – শ্রীলংকা , সিংহলে অবতরন করেন ।

২. হযরত ইদ্রিস (আঃ) – জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে । কারো মতে ইরাকের বেবেল , আবার কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন ।

৩. হযরত নূহ (আঃ) – জর্ডান ।

৪.হযরত শোয়াইব (আঃ) – সিরিয়া ।

৫. হযরত সালেহ (আঃ) – লেবানন ।

৬.হযরত ইব্রাহিম (আঃ) – ইরাক ।

৭.হযরত ইসমাইল (আঃ) – সৌদি আরব ।

৮.হযরত ইয়াকুব(আঃ) – ফিলিস্তিন ।

৯.হযরত মুসা (আঃ) – মিশর ।

১০.হযরত দাউদ (আঃ) – বেথলেহেম , যিহুদার, ইসরায়েল ।

১১.হযরত ইয়াহিয়া (আঃ) – ফিলিস্তিন ।

১২.হযরত জাকারিয়া (আঃ) – ফিলিস্তিন ।

১৩.হযরত ইসহাক (আঃ) – ফিলিস্তিন ।

১৪.হযরত ইউসুফ (আঃ) – ফিলিস্তিন ।

১৫.হযরত লুত (আঃ) – জর্ডান , ইরাক ।

১৬.হযরত আইয়ুব (আঃ) – জর্ডান ।

১৭.হযরত হুদ (আঃ) – ইয়েমেন ।

১৮.হযরত ঈসা (আঃ) – বেথলেহেম , ফিলিস্তিন ।

১৯. হযরত মুহাম্মদ (সাঃ) – মক্কা, সৌদি আরব ।

tor-e-tokka.com# h/@.

ছবিঃ গুগল

আরও খবর