বিশ্বের সংঘাতময় পরিস্থিতির অবসান চান পোপ
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিস মঙ্গলবার হাসপাতাল থেকে পাঠানো এক চিঠিতে সারা বিশ্বের সংঘাতময় পরিস্থিতির অবসান চেয়েছেন। খবর, এএফপি।
গত ১৪ মার্চ ভ্যাটিকানের সর্বাধিক প্রচারিত দৈনিক করিয়েরে দেলা সেরা পত্রিকায় প্রকাশিত এক চিঠিতে পোপ বলেছেন, যেখানে যুদ্ধ কেবল মানব সম্প্রদায়ের মধ্যে সংঘাত, প্রাণহানি ও ভয়াবহ ধ্বংস ডেকে আনে, সেক্ষেত্রে আমাদের সকলের উচিত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে নতুন সুন্দর এবং গ্রহণযোগ্য জীবন উপহার দেওয়া ।
ছবিঃ সংগ্রহ

