মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা

সরকারি বিভিন্ন দপ্তর ও কলেজে সৃজিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদগুলো কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে নির্ধারিত ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কলেজ ও দপ্তরসমূহে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদসমূহ ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে নিম্নোক্ত কাগজপত্রের হার্ডকপি উপ-পরিচালক (এইচ আর এম) কক্ষ নং-৫৩০ (প্রথম ব্লক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং সফট (স্ক্যান) কপি dshepostcreation@gmail.com মেইলে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও খবর