আবহাওয়া

বুধবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে

বুধবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিনত হয়েছে। আজ সকাল ৬ টায় পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে পশ্চিম উত্তরপশ্চি দিকে অগ্রসর হতে পারে।মৌসুমী বায়ুর অক্ষ বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় তা অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যাস্ত ভোর ৫ টা ৫৫ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর