ব্রিটেনের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস
রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। অভিষেক আয়োজনের তিনদিন ধরে উদযাপন শেষে সোমবার তিনি এ ধন্যবাদ জানান। খবর, এএফপি।
এক লিখিত বিবৃতিতে চার্লস বলেছেন, আমাদের প্রতি আপনাদের উৎসাহ ও সমর্থন দেখে, বিভিন্ন উপায়ে আপনাদের উদারতা প্রত্যক্ষ করে এ রাজ্যাভিষেককে সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ উপহার মনে হয়েছে।
উল্লেখ্য, রাজা তৃতীয় চার্লস শনিবারের রাজ্যাভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন। ব্রিটেনে গত সাত দশকে প্রথম এ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের পাশাপাশি কমনওয়েলথভুক্ত ১৪টি দেশের রাজা হলেন চার্লস।
ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তার রাজ্যাভিষেকে বিশ্বের প্রায় একশত দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিগণ যোগ দেন।
ছবিঃ সংগ্রহ

