ভাইরাল হওয়া নতুন মোটরযান আইন নামে কোন আইন নেই
ভাইরাল হওয়া নতুন মোটরযান আইন নামে কোন আইন নেই
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ‘ নতুন মোটরযান আইন ( সংশোধনী ) ২০১৯ ‘ নামে একটি পোস্ট ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে । তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্য বিবরণীতে এটিকে গুজব বলে উল্লেখ করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে ।
তথ্য বিবরণীতে বলা হয়েছে , সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন মোটরযান আইন ( সংশোধনী ) ২০১৯ – এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব প্রচার করছে । প্রকৃতপক্ষে , সড়ক পরিবহণ সেক্টরে ‘ নতুন মোটরযান আইন ( সংশোধনী ) ২০১৯ “ নামে কোন আইন বাংলাদেশে নেই ।
এতে আরও বলা হয়েছে , ২০১৮ সালে জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহণ আইন- ২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সাথে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ করছে । ‘ নতুন মোটরযান আইন ( সংশোধনী ) ২০১৯ ‘ এবং অপরাধের শাস্তির বিধান বিষয়ক তথ্য সম্পূর্ণ অপপ্রচার ও গুজব । এ অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ।
এ বিষয়ে সচিবালয়ে ওবায়দুল কাদের বলেন , নতুন মোটরযান আইন তৈরি হয়নি । আমাদের আইন হচ্ছে ‘ সড়ক পরিবহণ আইন ‘ । এগুলো অহেতুক , নামটা যেমন ভুল তেমনি এসব জরিমানার হারও মনগড়া । স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টির জন্য মালিক – শ্রমিকদের উস্কে দেওয়ার লক্ষ্যে চক্রান্ত ও পায়তারা করছে ।
এইচ/
ছবিঃ সংগ্রহ

