মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার (৬ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে ঈদ উৎসব উদযাপন করছেন কোটি মুসলমান।
ইতোমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। সূর্যোদয়ের পরপরই নামাজ আদায় করা হয়।
আজ যেসব দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সেসব দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় ২৭ মে। বাংলাদেশের আকাশে পরদিন ২৮ মে চাঁদ দেখা যাওয়ায় দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল শনিবার (৭ জুন)।
এদিকে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তারা ঈদের নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে এই উৎসব পালন করছেন।
ঈদুল আজহা মূলত ত্যাগের উৎসব। হজরত ইবরাহিম আ. আল্লাহর নির্দেশ পেয়ে তাঁর নিজের প্রিয় সন্তান ইসমাইল আ.কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। সেই থেকে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান চালু হয়ে আসছে।
ছবিঃ সংগ্রহ

