মসজিদে উচ্চস্বরে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির দেশটির মসজিদগুলোতে উচ্চ স্বরে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন গিভির।
এক্সে করা একটি পোস্টে তিনি বলেছেন, তিনি নীতিটি চালু করতে পেরে গর্বিত। এর ফলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।
তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত থামবেন না।
হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। তিনি সতর্কতা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।
ছবিঃ সংগ্রহ

