মিশরগামী কার্গোতে রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হানেছে – জেলেনস্কি
রাশিয়ান একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার সকালে কৃষ্ণ সাগরে মিশরগামী গমবাহী একটি কার্গো জাহাজে আঘাত হেনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা বলেছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি লিখেছেন, মিশরগামী গমের একটি কার্গোর উপর রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউক্রেনের আঞ্চলিক জলসীমা ছেড়ে যাওয়ার ঠিক পরেই রাশিয়া কৃষ্ণ সাগরে এই হামলাটি চালায়। খবর, এএফপি।
ছবিঃ সংগ্রহ

