ইরান চীন

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত ও সংযত থাকার আহ্বান – চীন   

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পর তীব্র উত্তেজনাময় পরিস্থিতির প্রেক্ষিতে চীন মঙ্গলবার উভয় দেশের প্রতি এ আহ্বান জানায় ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং এক প্রেস ব্রিফিং-এ বলেন , অন্ধের মতো চাপ বাড়াতে থাকলে সমস্যার সমাধান হবে না ।

তিনি বলেন , এটি সত্য বলে প্রমাণিত যে প্রত্যেক পদক্ষেপেরই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এবং এটি আঞ্চলিক অস্থিরতাকে উস্কে দেবে ।

তিনি আরো বলেন , আমরা আশা করি সংশ্লিষ্ট সকলে শান্ত ও সংযত থাকবে এবং উত্তেজনা আরো বাড়ে এমন কোন পদক্ষেপ থেকে বিরত থাকবে ।

সম্প্রতি আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করায় প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের ওপর হামলার নির্দেশ দিয়েও মুহূর্তেই তা প্রত্যাহার করেন । তবে সোমবার ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প  যা উভয়দেশের উত্তেজনাকর পরিস্থিতিকে আরো তীব্র করছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর