ধর্ম বাংলাদেশ

রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না – ধর্ম মন্ত্রণালয়

করোনা ভাইরাস সংক্রমণ রোধে রমজান মাসে ইফতার মাহফিলের কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

এছাড়া ১০ জন মুসুল্লী ও ২ জন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদসমূহে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইতোপুর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত মসজিদে জু’মা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।

এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ ২৪ এপ্রিল একটি সার্কুলার জারি করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছবিঃ সংগ্রহ

আরও খবর