মেরাজ

রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

চলতি বছর রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

আজ রবিবার (২১ মার্চ) গণমাধ্যমকে একথা জানায় ইসলামিক ফাউন্ডেশন। গত ১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।

সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আঞ্চলিক সময়ে সেহরি ও ইফতার করবেন বলেও উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম রোজা শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর