ড্রোন ভূপাতিত

লেবাননে ড্রোন ভূপাতিত – দাবি হিজবুল্লাহ’র  

লেবাননের রাজধানীর দক্ষিণে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় রোববার ভোরে দুটি ড্রোন বিমান ভূপাতিত করা হয় । খবর এএফপি’র ।

হিজবুল্লাহ’র এক কর্মকর্তার বিবৃতিতে বলা হয় , একটি ড্রোন ভূপাতিত করা হয় । অপরটি আকাশে বিস্ফোরিত হয় ।

লেবানন সীমান্তের কাছাকাছি সিরিয়ায় ইসরাইলি বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই এড্রোন ভূপাতিত করা হয় , তবে এই ড্রোন ইসরাইলের না অন্য কারো তা নিশ্চিত হওয়া যায়নি

এ বিষয়ে এখনও পর্যন্ত তেল আবিবের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে ইসরাইল প্রায় সময় লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে থাকে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর