বাংলাদেশ সরকার

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত

আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে অনলাইন এবং ডিসট্যান্স লার্নিং কোর্স চলবে। একই সঙ্গে চলবে অনলাইনে বা ভার্চ্যুয়াল ক্লাস।

করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় গত ১৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটির সময় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে সরকারি অফিস খুলছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে।

তিনি আরো জানান, এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার বিষয়ে যে বিধি নিষেধ ছিলো তা বলবৎ থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে চেকপোস্টে কঠোর অবস্থান বজায় থাকবে বলেও জানান তিনি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর