পবিত্র রমজান

শুরু হলো সিয়াম সাধনার পবিত্র মাস রমজান

গতকাল সোমবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে । মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে । চাঁদ দেখা যাওয়ায় গতকাল এশার নামাজের পর মসজিদে তারাবিহর নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।

গতকাল সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ । সভায় দেশের আকাশে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয় । ফলে ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে ।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামের মানুষ গতকাল থেকেই রোজা রাখা শুরু করেছেন ।

রোজার সময় সব সরকারি , আধা সরকারি , স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বেলা সাড়ে ৩টায় । মাঝে বেলা সোয়া একটা থেকে বেলা দেড়টা পর্যন্ত জোহরের নামাজ আদায়ের বিরতি থাকবে ।

ছবিঃ tor-e-tokka.com

আরও খবর