সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , ‘ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে । এতে এসব এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে । এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা , উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।‘
চট্টগ্রাম , কক্সবাজার , মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে । দেশের আভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস ।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।
ছবিঃ সংগ্রহ

