সারাদেশে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, একই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সারাদেশে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আজ সূর্যাস্ত ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

