আবহাওয়া

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় সারা দেশে কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ০৮ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর