সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিং, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৫৩ মিনিট।
ছবিঃ সংগ্রহ

