সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে
সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুইদিন সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ও রাজশাহীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারির ডিমলায় ২৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ডিমলায় ৮০ মিলিমিটার, সিলেটে ৪৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ১৪ মিলিমিটার এবং রংপুরে ১৩ মিলিমিটার।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫ টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

