সারাদেশের কোথাও কোথাও মাঝারী কুয়াশা পড়তে পারে
সারাদেশের কোথাও কোথাও মাঝারী কুয়াশা পড়তে পারে
সারাদেশের কোথাও কোথাও মাঝারী কুয়াশা পড়তে পারে । দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুন্ড, ফেনী ও খেপুপাড়ায় ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরো বাড়বে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী কুয়াশা পড়তে পারে । অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া লঘুচাপের বাড়তি অংশ বিহার ও কাছাকাছি এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

