সেন্ট ভ্যালেন্টাইন

সেন্ট ভ্যালেন্টাইন’স ডে বা বিশ্ব ভালবাসা দিবস

সেন্ট ভ্যালেন্টাইন’স ডে বা বিশ্ব ভালবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি প্রতি বছর সারা বিশ্বব্যাপী পালিত হয় । ভ্যালেন্টাইন’স ডে’র ইতিহাস নিয়ে নানা লোকগাথা শোনা গেলেও প্রচলিত কাহিনীটি এসেছে রোমান খৃষ্টান পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন্সের কাহিনী অনুসারে ।

২৬৯ খৃষ্টাব্দে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন । সেসময় রোমের শাসক ছিলেন রাজা ক্লডিয়াস- ২ । রাজা প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে বিশ্বাস করতেন । তৎকালীন রোমান সাম্রাজ্যে এ ধর্মের প্রাধান্য ছিল । তার শাসন আমলে স্বজন-প্রীতি , দুর্নীতি , কর বৃদ্ধি , আইনের অপপ্রয়োগ ও সুশাসনের অভাবে প্রজাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল । রাজ্যে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে রাজদরবারে তরুণ যুবকদের নিয়োগ দিলেন রাজা । এবং যুবকদের দায়িত্বশীল করে তোলার লক্ষ্যে তিনি রাজ্যে বিয়ে নিষিদ্ধ ঘোষণা করলেন । রাজার বিশ্বাস ছিল বিয়ে মানুষকে দুর্বল ও কাপুরুষ করে তোলে ।

রাজা ক্তৃক বিয়ে নিষিদ্ধ হওয়ার পর অসন্তোষ আরো বেড়ে গেল । সেসময় সেন্ট ভ্যালেন্টাইন গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন । তাঁর গির্জায় গোপনে বিয়ে পড়ানোর কাজ চালাতেন । একটি রুমে বর বধূকে বসিয়ে মোমবাতির স্বল্প আলোয় ফিস ফিস করে বিয়ের মন্ত্র পড়াতেন । তিনি পরিচিতি পেলেন “ Friend of Lovers” নামে । এই বিষয়টি সম্রাটের কানে গেলে তিনি ভ্যালেন্টাইনকে গ্রেফতারের নির্দেশ দেন । রাজার নির্দেশ অমান্য করায় রাষ্ট্রদ্রোহিতার দায়ে তাকে আটক করা হয় ।

জেলে থাকাকালীন কারারক্ষক আস্ট্রেরিয়াসের সাথে পরিচয় হয় ভ্যালেন্টাইনের । আস্ট্রেরিয়াস তাকে অনুরোধ করেন তার অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে । চিকিৎসার মাধ্যমে তিনি কারারক্ষীর মেয়েকে সুস্থ করে তোলেন । এই সংবাদ শুনে রাজা তাকে দরবারে ডেকে পাঠান । রাজকার্যে সহযোগিতার প্রস্তাব দেন । বিয়ের উপর নিষেধাজ্ঞা না তোলায় ভ্যালেন্টাইন সহযোগিতায় অস্বীকৃতি জানান । এতে রাজা ক্ষুদ্ধ হয়ে তাকে মৃত্যুদণ্ড দেন । মৃত্যুর আগ মুহূর্তে কারারক্ষীর কাছ থেকে কাগজ ও কলম চেয়ে নেন ভ্যালেন্টাইন ।

ভ্যালেন্টাইন গোপনে কারারক্ষীর মেয়ের কাছে একটি চিঠি লেখেন । চিঠির বিদায় সম্ভাষণে লেখা ছিল “from your valentine “ . ২৭০ খৃষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর হয় । ৪৯৬ খৃষ্টাব্দে পোপ সেন্ট জেলাসিউও প্রথম সেন্ট ভ্যালেন্টাইন’স স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন । খৃষ্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ ঘোষণা করে । ইংল্যান্ডের ক্ষমতাসীন পিউরিটানরা ও একসময় এ দিবস উৎযাপনে নিষেধাজ্ঞা জারি করে । অস্ট্রিয়া , হাঙ্গেরি ও জার্মানিতেও বিভিন্ন এ দিবস নিষিদ্ধ হয়েছে । বর্তমানে অবশ্য পাশ্চাত্যে মহাসমারোহে এ দিবস উৎযাপন করা হয় ।
ভ্যালেন্টাইন

tor-e-tokka.com# h/@.

ছবিঃ সংগ্রহ

আরও খবর