বাংলাদেশ ব্যাংক

নির্বাচন উপলক্ষে ১২ জুন (সোমবার)  কয়েকটি নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সেগুলোর মধ্যে রয়েছে- খুলনা ও বরিশাল সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা।

বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরিভিশন এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ১২ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই তফসিল অনুযায়ী আগামী ১২ জুন ওই দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর