কাবা

হজ্জ নিবন্ধনকারীরা ১২ জুলাই থেকে টাকা তুলতে পারবেন

হজ্জের নিবন্ধনকারীরা ইচ্ছা করলে তাদের টাকা ফেরত নিতে পারবেন। আগামী ১২ জুলাই থেকে তারা টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গতকাল হজ্জ বিষয়ক সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, প্রাকনিবন্ধন ও নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাকনিবন্ধন ও নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। ২০২১ সালে কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজ্জ যাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে। কোনো হজ্জ যাত্রী হজ্জের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীদের জন্য তিনি অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো প্রকার সার্ভিস চার্জ কর্তন ছাড়াই তাকে তার সমুদয় অর্থ ফেরত দেওয়া হবে।

তবে এ বছর যারা নিবন্ধন করেছেন এবং টাকা ফেরত নেবেন না, তারা ২০২১ সালে অগ্রাধিকার পাবেন বলে আশ্বস্ত করেছেন হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

ছবিঃ সংগ্রহ

আরও খবর