কাবা

হজ্জ নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে

চলতি বছর হজ্জ নিবন্ধন কার্যক্রমের সময়সীমা আরও একদফা বাড়ানো হয়েছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে তৃতীয় দফায বাড়ানো হল হজ্জ নিবন্ধনের সময়। এর আগে করোনা ভাইরাসের কারণে হজ্জ গমনেচ্ছুদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়ায় নিবন্ধনের সময়  ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

করোনা ভাইরাসের কারণে বর্তমানে ওমরাহযাত্রী প্রেরণ ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। তবে পরিস্থিতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ২০২০ সালে হজযাত্রী প্রেরণের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর