কাবা

হজ্জ বাতিল হলে অর্থ ফেরত দেবে সৌদি আরব সরকার

করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ বছর হজ্জ বাতিল হলে হজ্জ যাত্রীদের অর্থ ফেরত দেবে সৌদি আরব সরকার। শুক্রবার সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ফছ্রুল রাজী এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমানে দুটি ইসলামিক পবিত্র শহর মক্কা ও মদিনায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পবিত্র শহর দুটিতে হজ্জে বিশাল সমাবেশ হয়। তাই সৌদি আরব সরকার এই হজ্জ বাতিল করতে পারে। শেষ পর্যন্ত হজ্জ বাতিল হয়ে গেলে করণীয় বিষয়ে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি।

সৌদি আরবে এ পর্যন্ত ১হাজার ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর