কাবা

হজ্জের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ থেকে। তবে, বাংলাদেশে প্রথম হজ ফ্লাইটটি অবতরণ করবে সোমবার (৩ জুলাই)। রোববার (২ জুলাই) রাত থেকে হাজ্জিদের নিয়ে ফিরতি ফ্লাইট ছাড়তে শুরু করবে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ্জ  করতে সৌদি আরবে গেছেন এবং মোট ফ্লাইট পরিচালনা করা হয়েছে ৩২৫টি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন যাত্রী বহন করেছে।

এয়ারলাইনগুলো জানায়, সৌদি সরকার প্রত্যেক হাজ্জির জন্য পাঁচ লিটারের জমজমের পানি নির্ধারণ করেছে। এর বেশি পানি আনার সুযোগ নেই। কোনো হাজ্জি লাগেজে জমজমের পানি আনলে সেই লাগেজ সৌদিতেই থেকে যাবে। কিংবা সৌদি বিমানবন্দরে লাগেজ খুলে পানি ফেলে দেওয়ার পর তা বিমানে তুলতে দেবে। একইভাবে অনেক হাজ্জি সৌদি থেকে উট, দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটিও নিষিদ্ধ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর