তথ্য মন্ত্রণালয়

হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে এডিস মশা ধ্বংস করা যায় না – তথ্য মন্ত্রণালয়

হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে এডিস মশা ধ্বংস করা যাবে না বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয় । আজ এক তথ্য বিবরণীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে

বিবরণীতে বলা হয় , সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ধ্বংস করার কথা বলা হয়েছে

 বিশেষজ্ঞদের মতে , এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না । বরং এতে মানবস্বাস্থ্য , জলজপ্রাণী , উদ্ভিদ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি হবে

এডিস মশার বিস্তার রোধে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সংস্থাকে পরিষ্কার – পরিচ্ছন্ন রাখার জন্য এবং প্রতি তিন দিন পর পর এ পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করার জন্য তথ্য মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে । মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে

ছবিঃ সংগ্রহ  

আরও খবর