আবহাওয়া

হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা

দেশের রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ায় বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুন্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদ থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এছাড়া পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এ অঞ্চলে অল্প বৃষ্টিপাত হয়েছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী ২ দিনের শেষের দিকে ক্রমান্বয়ে আবহওয়ার উন্নতি হতে পারে। পরবর্তী ৫ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

এদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে । এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৬ টা ৪১ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর