জাতীয় সংসদ

২০১৯ – ২০ অর্থবছরের বাজেট ঘোষণা আগামীকাল

আগামীকাল একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । এটি দেশের ৪৮ তম বাজেট । আওয়ামীলীগ সরকারের ২০ তম ও অর্থমন্ত্রী মুস্তফা কামালের ১ম বাজেট ।

এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা । চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২.৬১ শতাংশ ও সংশোধিত বাজেটের চেয়ে ১৮.২২ শতাংশ বড় । বাজেট পাস হবে আগামী ৩০ জুন ।

ভ্যাট আইন কার্যকর ও বেকারদের জন্য ঋণ তহবিল গঠন সহ বেশ কিছু নতুন বিষয়ের সংযুক্তি থাকতে পারে এবারের বাজেটে । ব্যাপক সংস্কারের প্রস্তাব করা হতে পারে ব্যাংকিংখাত , পুঁজিবাজার , সঞ্চয়পত্র সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে । ঘোষণা থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তির ।

অর্থমন্ত্রী এবারের বাজেটে করহারের বিষয়ে বলেছেন , করের হার বাড়িয়ে কোন ধরণের করচাপ তৈরি হোক , এটা তিনি চান না । বরং করজাল সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয় বাড়াতে চান ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা , যা জিডিপি’র ১৩.১ শতাংশ । এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর ) নিয়ন্ত্রিত কর ৩ লক্ষ ২৫ হাজার ৬০০ কোটি টাকা । এনবিআর বহির্ভূত কর ১৪ হাজার ৫০০ কোটি , কর ব্যতীত প্রাপ্তি ৩৭ হাজার ৭১০ কোটি এবং বৈদেশিক অনুদানের পরিমাণ ধরা হচ্ছে ৪ হাজার ১৬৮ কোটি টাকা ।

প্রস্তাবিত বাজেটের পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৩ লক্ষ ১০ হাজার ২৬২ কোটি টাকা । উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ২ লক্ষ ১১ হাজার ৬৮৩ কোটি কোটি টাকা । এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ( এডিপি ) ২ লক্ষ ২ হাজার ৭২১ কোটি টাকা । আসন্ন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৮ .২ শতাংশ । এছাড়া নতুন বাজেটে মূল্যস্ফিতির চাপ ৫.৫ শতাংশে রাখার পরিকল্পনা করা হচ্ছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর