সুপ্রিম কোর্ট

২৫ আগস্ট পর্যন্ত চলবে ভার্চুয়াল বিচার কাজ

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগামী ২৫ আগস্ট পর্যন্ত আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল বিচার কাজ চলবে। বিচারপতি মো. নুরুজ্জামানকে ওই আদালতে বিচারকাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং শারীরিক উপস্থিতি ছাড়া প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আগামী ১২, ১৮ ও ২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

গতকাল সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে মো. ফজলুল হক সরদার বনাম গ্রামীণফোন লিমিটেড নামে একটি দেওয়ানি আপিল শুনানির জন্য ছিল। গতকাল এ মামলাটির শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর